ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

শুক্র-শনিবার সীমিত পরিসরে ব্যাংক লেনদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল)। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বেশি পরিমাণে লেনদেন হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য সর্বসাধারণের সুবিধার্থে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।

এর মধ্যে ৩০ এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনা দেওয়া হয়, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি ও শ্রমিকদের বেতন, বোনাস-অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

শুক্র-শনিবার সীমিত পরিসরে ব্যাংক লেনদেন

আপডেট টাইম : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২