ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবেকদরের রাতে দেশের অগ্রগতি কামনায় প্রার্থনার আহ্বান জানালেন প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ পবিত্র শবেকদরের রজনীতে দেশের অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে পবিত্র শবেকদর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রেসিডেন্ট এ আহ্বান জানান। -বাসস

তিনি পবিত্র শবেকদরের মহিমান্বিত রজনিতে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। প্রেসিডেন্ট বাণীতে বলেন, পবিত্র লাইলাতুল কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পূণ্যময় রজনী। এ রাত হাজার মাসের চেয়েও উত্তম।

পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআন লাইলাতুল কদরে নাযিল হয়। আল্লাহতায়ালা বলেন, আমি কদর রাতে কুরআন নাযিল করেছি। তাই মুসলিম উম্মাহর কাছে শবেকদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। এই মহিমান্বিত রজনী সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহর দরবারে এ মোনাজাত করি।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ মানুষের পাথেয়। এমন একটি সময়ে পবিত্র রমজান মাস পালন করা হচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন স্থানে করোনা মহামারি, সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ দুর্বিষহ দিন অতিবাহিত করছে। শবেকদরের এই পবিত্র রজনীতে এসব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পবিত্র শবেকদরের রাতে দেশের অগ্রগতি কামনায় প্রার্থনার আহ্বান জানালেন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২