ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি লিগ এখন বিশ্বজুড়েই ভীষণ জনপ্রিয়। ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মতো মেয়েদের লিগ সব দেশে ছড়িয়ে না পড়লেও ভারত ও অস্ট্রেলিয়া নিয়মিতই তা আয়োজন করছে। এবার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক।

হংকংয়ের এই টুর্নামেন্টটি আগামী ১ মে দুবাইয়ে শুরু হবে। যাতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম আর রুমানা আহমেদ। আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

৩০ বছর বয়সী রুমানা আহমেদ মূলত লেগস্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে তার ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে জাহানারা আলমের অভিজ্ঞতা আছে নারী আইপিএলে খেলার। ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন। বাংলাদেশের জাহানারা খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার দলের নাম বার্মি আর্মি।

২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার তারা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

আপডেট টাইম : ০২:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২