ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সার, বীজ ও বিদ্যুতের অভাব নেই।
বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার, বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। সেচের অভাবে জমি
অনাবাদি থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে। বিদ্যুতের
অভাবে কৃষক জমিতে সেচ দিতে পারেনি।
মন্ত্রী আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ ধান উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব
কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি
আহ্বান জানান। তিনি বলেন, কৃষক নন কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায়
অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে উৎপাদন বৃদ্ধির কাজে
লাগাতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, কৃষক ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ
থেকে চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত
হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সবসময় কৃষকের পাশে থাকবে বলে তিনি
উল্লেখ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো:
ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এ বছর নিয়ামতপুর উপজেলার ৮টি
ইউনিয়নে দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীর
মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২