ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে সংলাপে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।
এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। ইসির যুগ্ম সচিব ও পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বুধবার ৬ এপ্রিল ৩০ থেকে ৩২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করবে ইসি। এই মধ্যে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, ১৩ মার্চ শিক্ষক সমাজ ও ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই ধাপে সংলাপে বসে ইসি। যদিও এ দুই ধাপের সংলাপে আমন্ত্রিতদের অর্ধেকের বেশি অনুপস্থিত ছিলেন। এ কারণে এবার নির্বাচন কমিশন সচিবালয় উপস্থিতি বাড়াতে কয়েক দিন ধরে প্রয়োজনীয় সব রকম চেষ্টা করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট টাইম : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২