ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন ১০ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে দোহায় পৌঁছে আজ সেখানেই অবস্থান করবেন ড. মোমেন। রবিবার তিনি দোহা থেকে ওয়াশিংটন যাবেন। পর দিন সোমবার যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পরিচালক সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন ডিপার্টমেন্ট অব স্টেটে বৈঠকে বসবেন ড. মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। আশা করা হচ্ছে, মোমেন- ব্লিঙ্কেনের ওই বৈঠকে সামনের দিনগুলোতে একসঙ্গে চলা, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, খুনি রাশেদকে ফেরতসহ নতুন নতুন ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্ব দেবে ঢাকা।

শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক আলোচনার বিষয়ে ড. মোমেন সাংবাদিকদের জানান, আগামী ৫০ বছরে কীভাবে আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি সেসব নিয়ে আলোচনা হবে। ইনভেস্টমেন্ট আরও বাড়াতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় রোহিঙ্গা ইস্যু আসবে। জলবায়ু ইস্যুও থাকবে। মূল কথা আমরা সম্পর্ককে ডাইভারসিফাই করতে চাই। ওই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রেসিডেন্ট মিশেল ও নিউ লাইন্স ইনস্টিটিউটের পরিচালক আজিম ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন মোমেন।

এছাড়া ওই দিন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পর দিন ড. মোমেন যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি সংস্থাটির আয়োজনে একটি সেমিনারে যোগ দেবেন। ওই দিন তিনি মার্কিন সিনেটর চাক সাকমার ও কংগ্রেসম্যান স্টিভ চাবোটের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৬ এপ্রিল ড. মোমেন কংগ্রেসম্যান এমি বেরার সঙ্গে বৈঠক করবেন। আগামী ১০ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন ১০ এপ্রিল

আপডেট টাইম : ১০:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২