ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আজ বসছে সংসদের ১৭তম অধিবেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ সোমবার (২৮ মার্চ)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি আইন পাস হতে পারে। সংসদে পাস ও পেশের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।

সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন থাকা বিলগুলো হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২। সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যে বিলগুলো জমা পড়েছে সেগুলো হলো বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্যবিরোধী আইন ২০২২ এবং গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে করোনাকালের দুই বছরে দু-একটি অধিবেশনে এক বা দুদিনের জন্য গণমাধ্যমকে সংসদ ভবনে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাদের সংসদ গ্যালারিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। সংসদ ভবনের গণমাধ্যমকর্মীদের নির্ধারিত কক্ষে বসে সংবাদ সংগ্রহ করতে পেরেছেন। এছাড়া দুই বছরের পুরো অধিবেশনগুলো সংসদ বাংলাদেশ টেলিভিশনের লাইভ সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আজ বসছে সংসদের ১৭তম অধিবেশন

আপডেট টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২