ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিপু ও প্রীতিকের হত্যার মূল শুটার মাসুম গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার মূল শুটারের নাম মো. মাসুম ওরফে আকাশ। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর তাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত টিপু-প্রীতি হত্যা মামলার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, টিপু ও প্রীতি হত্যায় গ্রেফতার মাসুম আরও একাধিক মামলার আসামি। এই হত্যাকাণ্ডে তার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ঢাকা শহরে অনেক দিন পর এমন শুটিং মিশনে হত্যা করা হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার আগেরদিন তিনি (মাসুম) মোটরসাইকেল ও একটি পিস্তল নেয়। এজিবি কলোনীতে টার্গেট করে হত্যা করতে। কিন্তু সেদিন না পেরে পরদিন গুলি করে হত্যা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টিপু ও প্রীতিকের হত্যার মূল শুটার মাসুম গ্রেফতার

আপডেট টাইম : ০৬:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২