ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সিনেমা হলগুলোকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সিনেমা হলগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের মাঝে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

সমাজ গঠনে চলচ্চিত্রের বিরাট ভূমিকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কার ও দেশ গঠনেও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পীদের জীবনমান উন্নয়নে শিল্প কল্যাণ তহবিলে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

অনুষ্ঠানে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদকে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর আজীবন সম্মাননা দেওয়া হয়। আনোয়ারা বেগম অসুস্থ থাকায় তার পক্ষে মেয়ে মুক্তি পুরস্কার নেন। পুরস্কার দেওয়ার আগে তাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ দেওয়া হচ্ছে। এবার মোট ২৭টি বিভাগে ২৯ জনকে সিনেমায় রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, তথ্যসচিব মকবুল হোসেন এবং জাতীয় সংসদের তথ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু অনুষ্ঠানমঞ্চে উপস্থিত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিনেমা হলগুলোকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২