ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সক্রিয় অংশগ্রহণে বন সংরক্ষণে সফল হবে বাংলাদেশ – পরিবেশ ও বনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাসযোগ্য টেকসই
পরিবেশ নিশ্চিতকল্পে রাষ্ট্রের সকল শ্রেণি পেশার মানুষ সম্মিলিতভাবে কাজ করলে বন সংরক্ষণ
ও উন্নয়নে সফল হবে বাংলাদেশ। এলক্ষ্যে জনপ্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, বনে বসবাসকারী
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে
প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় বন অধিদপ্তরের নানা
কার্যকর উদ্যোগের ফলে বাংলাদেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ২০১৫-২০১৯
সময়কালের বন সার্ভে মোতাবেক দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ছিল দেশের মোট আয়তনের ২২
দশমিক ৩৭ ভাগ যা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
“বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” প্রতিপাদ্যে আজ আন্তর্জাতিক
বন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা বলেন।
বনমন্ত্রী বলেন, প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে অধিক পরিমাণে
বৃক্ষরোপণ করতেই হবে। আমাদের যেটুকু বনাঞ্চল আছে সেটার সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি
খালি ও পতিত জায়গায় গাছ লাগাতে হবে। তিনি বলেন, বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে পতিত ও প্রান্তিক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন ভূমি
বনায়নের আওতায় এসেছে। মন্ত্রী এসময় বনরক্ষায় দেশপ্রেম ও নিবেদিতভাবে কাজ করতে
বনবিভাগের কর্মচারীদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বনবিভাগের সক্ষমতা বাড়াতে শূন্যপদ
পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মোঃ মোস্তফা
কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান
মুকিত মজুমদার বাবু প্রমুখ। বিষয়ভিত্তিক উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-
উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের
প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।
উল্লেখ্য, অনুষ্ঠানে মন্ত্রী সামাজিক বনায়নে অবদান রাখার ১০ জন নারী ও পুরুষ
উপকারভোগীদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এছাড়াও, দিবস উদযাপন উপলক্ষ্যে
আয়োজিত চিত্র ও বন্যপ্রাণী প্রদর্শনী পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের সক্রিয় অংশগ্রহণে বন সংরক্ষণে সফল হবে বাংলাদেশ – পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২