ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জনগনের উন্নত জীবন-মান নিশ্চিতে কাজ করে যাচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ
সরকার দেশের জনগণের উন্নত জীবন-মান নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
আজ মেহেরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে
সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা
বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে
পরিণত করা। দেশের মানুষের যেন দুর্ভোগ না হয়, সেজন্য সরকার ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য
বিক্রয় করছে। এছাড়াও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের জনগণের
মাঝে বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করছে যাতে তারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ
রাফিউল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের মেহেরপুর জেলায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ৭ শত ৬২ পরিবারের মাঝে
পরিবার প্রতি ৪৬০ টাকা মূল্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল প্রদান করা
হবে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার জনগনের উন্নত জীবন-মান নিশ্চিতে কাজ করে যাচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২