ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের কষ্ট লাঘবে কম দামে টিসিবির পণ্য বিক্রি করছে সরকার — পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সাধারণ জনগণের
কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের যাতে কষ্ট
না হয়, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পারে এজন্য টিসিবির মাধ্যমে পণ্য
বিক্রি শুরু করেছে সরকার।
পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে
টিসিবি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টিসিবির পণ্য যাতে সঠিক মানুষ সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। সঠিক
মাপে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন
মন্ত্রী। তিনি বলেন, আসন্ন রমজানে যাতে মানুষের কষ্ট না হয় তা নিশ্চিত করবে সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব
আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান
তাজ উদ্দিন।
এরপূর্বে বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভিত
বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় মন্ত্রী ভৌত অবকাঠামো উন্নয়নের সাথে সাথে
শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের কষ্ট লাঘবে কম দামে টিসিবির পণ্য বিক্রি করছে সরকার — পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২