ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দাম কমল সয়াবিন তেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৩১ বার

 হাওর বার্তা ডেস্কঃ আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার।

খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা, ৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আসছে ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

দাম কমল সয়াবিন তেলের

আপডেট টাইম : ০৯:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২