ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলারি এক্সপো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২।

হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশে প্রথমবারের মত সোনার গহনা প্রদর্শনীর আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ ১৭ মার্চ শুরু হয়ে চলে ১৯ মার্চ পর্যন্ত।

শনিবার (১৯ মার্চ) রাতে সমাপনী অনুষ্ঠানে  ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার  ১০ লাখ টাকা বিজয়ী হয়েছে ০৩৭৯২ নম্বরের কুপন। এছাড়াও ৫ লাখ টাকা বিজয়ী কুপন নম্বর হলো ০২৪৭১, ১ লাখ টাকা বিজয়ী ১০টি কুপন নম্বর  হলো-০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১, ০০৯২৫।

শনিবার রাতেই প্রথম পুরস্কার ১০ লাখ টাকা বিজয়ী আবদুল কুদ্দুসের হাতে চেক তুলে দেন বাজুসের সিনিয়র সহসভাপতি গুলজার আহমেদ ও ট্রেজারার উত্তম বণিক।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে ফ্যাশন শো, র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, সাবেক সভাপতি ডা. দিলীপ রায়,  ট্রেজারার উত্তম বণিক প্রমুখ।

অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশ নেয় অলঙ্কার নিকেতন, আপন জুয়েলার্স, ফেন্সি জুয়েলার্স, জায়া গোল্ড ও জরোয়া হাউস।

তিনদিনের জুয়েলারি এক্সপোতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে- আমিন জুয়েলার্স, জরোয়া হাউস, পার্ল ওয়েসিস, ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেক, গোল্ডেন ওয়ার্ল্ড।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড় সহ আকর্ষণীয় অফারে গহনা ও ডায়মন্ড বিক্রি করেছে।

এক্সপোতে মোট ৬৫ টি স্টল অংশ নিয়েছিল।  দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেন। এক্সপোর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটেছে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠান শেষে নৈশভোজের পরে ফুয়াদের ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে বাজুস এক্সপোর সংবাদ সংগ্রহকরা সাংবাদিকদের জন্য র‌্যাফেল ড্র আয়োজন করা হয়।

এর আগে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ এর উদ্বোধন করেন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।  তিন দিনের এই এক্সপোতে ২ লাখেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলারি এক্সপো

আপডেট টাইম : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২