ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আগামীকাল রোববার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ মিটিং করা হবে।

শনিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, মায়েরা বাচ্চাদের প্রথম শিক্ষক। বিদ্যালয়ের পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর অভিভাবকদের নিতে হবে। চরের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দ্রুত এ অঞ্চলে গ্যাস সংযোগও চালু করার আশা রয়েছে।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ্, রংপুর বিভাগীয় প্রাথমিক উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২