ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সানিয়ার চোখে ‘সেক্সি’ মানে…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
  • ৫৭৩ বার

সম্প্রতি ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে পদ্মভূষণ পুরস্কার পেলেন সানিয়া মির্জা। তিনি জানেন কিভাবে টেনিস কোর্টে উজ্জ্বলতা ধরে রাখতে হয়। প্রায় ৩০ বছরের প্রান্তসীমায় দাঁড়িয়েও নিজের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন ভারতীয় এই টেনিস কন্যা।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে সানিয়া বলেন, ‘টেনিসের জন্য আমাকে নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিটনেস ঠিক রাখতে হয়। আমি সে পর্যায়টি ধরে রাখতে সব কিছুই করছি।’

তিনি বলেন, ‘দৃঢ়তাই সেক্সি। আমি এটা চিন্তা করি না যে, খুব স্লিমই আকর্ষণীয়। আমি মনে করছি, সুস্থ, দৃঢ় এবং হৃষ্টপুষ্টই হল অত্যধিক আকর্ষণীয়।’

ভারতীয় টেনিস সুন্দরী বলেন, ‘প্রত্যেকে তাদের নিজ নিজ উপায়ে ফিটনেস ও ক্যারিয়ারকে নিয়ে ভাবে। আমিই একমাত্র কেউ নই। আমি কেবল আমার ভালোটাই উপলব্ধি করতে পারি।’

সানিয়া প্রায়ই চাকচিক্য ও আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করেন। এতে ফটোগ্রাফাররা তাঁর ছবি তুলতে মুখিয়ে থাকে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সানিয়া বলেন, ‘আমি যখন কোর্টে খারাপ করি, তখন চাই কেউ যেন আমার ছবি না তোলে।’

উল্লেখ্য, উইম্বলডন ও ইউএস ওপেনে মেয়েদের দ্বৈতে হিঙ্গিস-সানিয়া জুটি এখন পর্যন্ত টানা ৩৬টি ম্যাচ জিতেছে। এ ছাড়া মেয়েদের দ্বৈতে ক্যারিয়ারে হিঙ্গিসকে সঙ্গে নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ঘরে তুলেছেন সানিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সানিয়ার চোখে ‘সেক্সি’ মানে…

আপডেট টাইম : ১২:২৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬