ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসিক রাষ্ট্রদূত পিটার ডি. হাসের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি পরিচয়পত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন।

রাষ্ট্রপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই চমৎকার সম্পর্কের গণ্ডি পেরিয়ে এটি এখন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ও তাদের জনগণের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজ দেশে সসম্মানে ফিরে যেতে পারে সে জন্য মিয়ানমার সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকায় রাষ্ট্রপতি বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সংগীতও বাজানো হয় এবং রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন। এরপর মালদ্বীপের নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে আরো সহযোগিতা বাড়াতে কাজ করার জন্য হাইকমিশনারকে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিকসচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২