ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকেলে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া তাঁর এ সফরের লক্ষ্য।

২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে তিনি আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন। সফরকালে তিনি ভার্চুয়াল অনুষ্ঠানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ বিকেলে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২