ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি: রেলমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে আগামী ২০ মার্চ মধ্যরাত থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে। এ সময় কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি হবে। আজ সোমবার রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলভবনে সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, রেলের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি

রেলমন্ত্রী বলেন, গত ১৫ ফেব্রুয়ারি সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র সঙ্গে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে টিকিট বিক্রির দায়িত্ব পালন করত সিএনএস নামক প্রতিষ্ঠান। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সহজ কাজটি পায়।

রেলমন্ত্রী বলেন, রেলকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আমরা কাজ করছি। মানুষকে আরো ভালো সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা নতুন কম্পানিকে দায়িত্ব দিয়েছি। কারণ রেলওয়ের টিকেট বিক্রিতে স্বচ্ছতা আনা ও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। রেলওয়ের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি। কাজেই এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেলের টিকিট বিক্রির নিজস্ব সক্ষমতা এখনও গড়ে ওঠেনি: রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২