ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ সাকিব আল হাসান মানেই যেন নতুন নাটক। অনেক নাটকের পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ শনিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে জরুরী বৈঠরে পর তিনি নিজেকে এই সফরের কথা জানান সাকিব।

এর আগে কয়েকদিন আগে সাকিব জানিয়েছিলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি নন। পরে তার সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি। কিন্তু শনিবার বিসিবি সভাপতি পাপন জানালেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সাকিব। খেলবেন টেস্ট ও ওয়ানডে ‍দুই ফরম্যাটেই।

জরুরী বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

সাকিবের বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই এভেইলেবল সাকিব। আগামীকাল রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে তাকে দলের বাইরে রাখা হতে পারে। কোউ চাইলে বিশ্রাম নিতেই পারেন।এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই।

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে টাইগারদের প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৮:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২