ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসবে আগামী ২৮ মার্চ। ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ গতকাল গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ আগামী ২৮ মার্চ বিকেল ৫টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই অধিবেশন আহ্বান করেছেন।
নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং ২০২২ সালের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাদকতায় ২৮ মার্চ সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ

আপডেট টাইম : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২