ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল -স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এক দিনে এক কোটির বেশি ডোজ টিকা দেয়াসহ অল্প সময়ে ২২ কোটি ডোজ ভ্যাক্সিন দিয়ে করোনা মহামারি রুখে দেয়ায় ব্লুমবার্গ করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৮ম অবস্থানে তুলে এনেছে এবং করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।

আজ রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্‌ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি কর্তৃক ‘বিশ্ব কিডনি দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই করোনায় বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভয়াবহ তখন বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। জিডিপি ৬ প্লাস হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে আবার ব্যবসা-বাণিজ্যে মন দিতে পারছে। আমরা একদিনেই ১ কোটি ২০ লাখ ডোজ টিকা দিয়েছি যা একটি রেকর্ড। আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এই টিকাদান কর্মসূচিতে লক্ষাধিক লোক কাজ করছে। এতো বড় একটি কর্মযজ্ঞে তেমন কোনো অনিয়ম বা ত্রুটি দেখা যায়নি। টিকা ক্রয় ও টিকাদান কার্যক্রমে সব মিলিয়ে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকার কথা না ভেবে দেশের সকলকেই টিকার আওতায় এনেছেন বলেই দেশবাসী এখন করোনায় অনেকটাই স্বস্তিতে রয়েছে, মানুষ আবার স্বতঃস্ফূর্তভাবে কাজে নামতে পারছে।

কিডনি রোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা কত চিন্তায় থাকি। অথচ কিডনি রোগে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ মারা যাচ্ছে, ক্যান্সারে দিনে ২-৩ শ’ মানুষ মারা যাচ্ছে সেগুলো নিয়ে আমরা খুব বেশি সচেতন থাকি না। এই রোগগুলো নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অভ্‌ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. নিতাই চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল -স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২