ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

অভিষেক-ঐশ্বর্যের ভালবাসার ৯ বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০১৬
  • ৪৯৭ বার

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চন ২০০৭ সালের আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সম্পর্ক রূপকথার গল্পকেও হার মানায়। তাদের পরস্পরের প্রতি ভালবাসা দেখে বলিউডের অন্য দম্পতি যুগলও অনেক কিছু শিখতে পারে।

অভিষেক-ঐশ্বর্যের ভালবাসার গল্প অনেকটা লুকোচুরি গল্পের মত ছিল। তাদের প্রেমকাহিনী নিয়ে মিডিয়ায় তেমন একটি আলোড়ন ছিল না, তবে হঠাৎ করে বিয়ে করে তারা চমকের সৃষ্টি করে। ঢাই অক্ষর প্রেম কে এবং কুচ না কাহো সিনেমায় অভিনয়ের মাধ্যমে মূলত তাদের ভালবাসার সৃষ্টি হয়। কিন্তু তারা কিছু সময় নেন একে-অপরকে ভালভাবে বোঝার জন্য।

তারপর, অভিষেক ও রানী মুখার্জির ‘বান্টি অর বাবলি’ সিনেমায় ঐশ্বর্য ও অমিতাফ বচ্চনের আইটেম গান নিয়ে উপস্থিতি তাদের মাঝের সম্পর্কের কথা প্রকাশ করে। পরবর্তীতে ‘গুরু’ চলচ্চিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ের পর তাদের মাঝের সম্পর্কের সকল নিশ্চয়তা পাওয়া যায়।

জানা যায়, ‘রাবন’ সিনেমার প্রিমিয়ারে অভিষেক ঐশ্বর্যকে প্রপোজ করেন। তারপর ঘর বাঁধতে তারা আর দেরি করেনি। ২০১১ সালে তাদের প্রথম সন্তানের আগমন ঘটে। তাদের মেয়েও নিজের মা-বাবার মত ফুটফুটে সৌন্দর্য নিয়ে জন্ম নিয়েছেন।

আজ এই দম্পতি নিজ পরিবারের সাথে এই শুভদিন উদযাপন করবেন। বিশাল আয়োজন করার চিন্তা থাকলেও মেয়ে আরাধ্যের অসুস্থতার কারণে আজ তা হচ্ছে না। তবে নিজেদের মাঝে একান্তে এই দিন উদযাপন করবেন এই তারকা দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

অভিষেক-ঐশ্বর্যের ভালবাসার ৯ বছর

আপডেট টাইম : ১০:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০১৬