ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই আবেদন মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সবধরনের ক্রিকেট থেকে তাকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৯ মার্চ) বিকেলে এই তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা শেষে ধানমন্ডিতে বেক্সিমকো অফিসে জালাল ইউনুস বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ সাকিবের সঙ্গে কথা হয়েছে। তাকে কল করেছিলাম। জানতে চেয়েছি, তোমার পরিকল্পনা বলো।’ সাকিব বলেছে, ‘আমি এখনো মনে করি, মানসিক এবং শারীরিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর স্কিপ করতে চাচ্ছি।’ সাকিবের নিজের স্বার্থের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত দিয়েছি যে, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে আনফিট বলছে… তো তাকে বিশ্রাম দেওয়া দরকার। এজন্য আমরা তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার জন্য সম্মতি দিয়েছি। সে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত সর ফরম্যাটের ক্রিকেট থেকে পুরোপুরি বিশ্রামে থাকবে।’

রোববার (৬ মার্চ) রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাকিব বলেন, ‘মানসিক ও শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব একটা সম্ভব। এই কারণে আমার মনে হয়, যদি আমি একটা বিরতি পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার খেলাটা সহজ হবে।’

১২ মার্চ ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সাকিবকে দুই ফরম্যাটের দলে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। দুবাই যাওয়ার আগে টেস্ট নয়তো ওয়ানডে খেলা থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব। কিন্তু দুবাইয়ে গিয়ে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকায় যেতেই চাইছেন না তিনি।

জালাল ইউনুস বলেছেন, ‘আজ সে আমাদের জানিয়েছে এই পুরো সিরিজটাই খেলতে চায় না। দক্ষিণ আফ্রিকা সিরিজ এমনিতেই ১৫ এপ্রিল পর্যন্ত। যেহেতু সে বিশ্রাম চেয়েছে… এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিয়েছি। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, অলরাউন্ডার। আমরা মনে করছি তার সার্ভিসের দরকার আছে আমাদের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু সে পুরোপুরি বিশ্রামের কথা বারবার বলেছে, ওই দিকটা চিন্তা করে দিয়েছি। কি খেলবে না খেলবে, সেটা আমরা চিন্তা করিনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি

আপডেট টাইম : ০৮:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২