ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ-পানি সম্পদ উপ-মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এমনকি রাজপথ দখলে রাখতেও ব্যর্থ। সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকারেও আছে, রাজপথেও আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই ক্ষমতায় আসবে।

আজ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপ-মন্ত্রী এসব কথা বলেন।

উপ-মন্ত্রী বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যজোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, এবং সারা বিশ্বে প্রশংসিত। তিনি বলেন, প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু কর্মীরা হলো বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণ। প্রতিযোগিতা না থাকলে জড়াবস্থার সৃষ্টি হয়। তবে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মোঃ খবিরুজ্জামান বাচ্চু, এর আগে ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেন উপ- মন্ত্রী এনামুল হক শামীম।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ-পানি সম্পদ উপ-মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২