ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরা অগ্রণী ভূমিকা রাখছে – ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, নারীর ক্ষমতায়নই হচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরা আজ অগ্রণী ভূমিকা রাখছে।

আজ ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অতুলনীয়। বাংলাদেশে সর্বক্ষেত্রে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা, আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি নারীদের ক্ষমতায়নের পথিকৃৎ। ১৯৬৭ সালে মহিলা লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু নারীদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এর পূর্বে সকালে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরা অগ্রণী ভূমিকা রাখছে – ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২