ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অপহরণ কলেজছাত্রীকে উদ্ধার করেছে , সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহের সরকারি কেসি কলেজের এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী ওরফে গাফফারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এছাড়া অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার (৭ মার্চ) মানিকগঞ্জে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গাফফারকে গ্রেফতার ও ওই ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে আবুজার গিফারী ওরফে গাফফার। এরপর ভুক্তভোগীর বাবা থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগের পরিপেক্ষিতে মামলা হয়।

এরপর র‍্যাব বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। অপহরণ করে ওই ছাত্রীকে মানিকগঞ্জে নিয়ে আসে গাফফার। এরপর র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অপহরণ কলেজছাত্রীকে উদ্ধার করেছে , সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২