ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিপণ্যের দাম ও বাজার নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে : কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিপণ্যের দাম ও বাজার নিয়ে কৃষি অর্থনীতিবিদদের গবেষণা অব্যাহত রাখতে হবে। রবিবার (৬ মার্চ) ঢাকায় বিএআরসি মিলনায়তনে ‘একুশে পদক’ পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস অধ্যাপক, বাকৃবির সাবেক ভিসি, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ড. এমএ সাত্তার মণ্ডলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ন্যাশনাল ইমেরিটাস সাইন্টিস্ট কাজী এম বদরুদ্দোজা, বাকৃবির উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। মন্ত্রী বলেন, কৃষিপণ্যের বাজার, দাম ও মুনাফা নিয়ে কৃষি অর্থনীতিবিদদের আরো বেশি করে গবেষণা ও কাজ করতে হবে। কৃষিপণ্যের উৎপাদন, উৎপাদন খরচ, দাম, মুনাফা প্রভৃতি নিয়ে দেশে কৃষি অর্থনীতিবিদদের কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, প্রফেসর সাত্তার মণ্ডল একুশে পদক পাওয়ায় কৃষিবিদরা গর্বিত ও আনন্দিত। আজকে দেশে কৃষির যে বিকাশ হয়েছে, তাতে তার অসামান্য অবদান রয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী রোল মডেল হিসেবে প্রফেসর সাত্তার মণ্ডলকে অনুসরণ করতে ছাত্রদেরকে আহ্বান জানান। তিনি বলেন, কৃষি অর্থনীতির শ্রেষ্ঠ রোল মডেল হলেন প্রফেসর সাত্তার মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা বরেণ্য কৃষি অর্থনীতিবিদ প্রফেসর সাত্তার মণ্ডলের বর্ণাঢ্য জীবনের নানা দিক ও কৃষি উন্নয়নে তার অবদান নিয়ে আলোচনা করেন। এসময় কৃষি অর্থনীতিবিদ সমিতির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কৃষিপণ্যের দাম ও বাজার নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২