ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরে আদিব

মক্কা শরিফে নামাজ পড়তে অনুমতি লাগবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রভাব কমে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারি প্রতিরোধে কঠোর বিধিনিষেধ জারি করেছিল সৌদি আরব। সেই বিধি অনুযায়ী মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে (হারামাইন শরিফাইন) নামাজ আদায় করতে হলে আগে থেকে অনুমতি নিতে হতো। তবে এখন থেকে আর সেটির প্রয়োজন নেই।

শনিবার থেকে করোনাভাইরাসের সকল বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই কাবা শরীফে নামাজ আদায়ে অনুমতির প্রয়োজন নেই বলে জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

এই সিদ্ধান্তের ফলে বিনা অনুমতিতে নামাজ আদায়ের পাশাপাশি মহানবি স. এর কবরও জেয়ারত করতে পারবেন মুসল্লিরা।

তবে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, ওমরাহ পালন করার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে। তাওয়াক্কালনা অ্যাপে আবেদনকারীদের স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করে অনুমতি দেয়া হবে।

শনিবার থেকে করোনাবিধি উঠিয়ে নিয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে সাধারণ মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন নেই। এছাড়া বাইরে মাস্ক পরাও এখন থেকে বাধ্যতামূলক নয়।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ও টিকা প্রদানের হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিলো দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন

মক্কা শরিফে নামাজ পড়তে অনুমতি লাগবে না

আপডেট টাইম : ০৭:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২