ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহসিন কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই পক্ষের অব্যাহত সংঘাত সহিংসতার মধ্যে এবার হাজী মুহম্মদ মহসিন কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, আগামী ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঠিক করতে প্রিন্সিপালে সঙ্গে মিটিং করছিল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। এসময় সংগঠনের জুনিয়র নেতাকর্মীরা কার্যালয়ে বহিরাগত আছে জানিয়ে ভাংচুর চালায়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

তবে পুলিশ হামলার বিষয়টি স্বীকার করলেও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন মহসিন কলেজের প্রিন্সিপাল প্রফেসর কামরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ভাংচুরের মত কোনো ঘটনা ঘটেনি। আর যদি ঘটে থাকে, তা তাদের নিজেদের মধ্য হতে পারে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি কলেজের শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শিক্ষকদের সামনে সংঘাতে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। ওই ঘটনায় কমপক্ষে ১০জন আহত হন। দুই যুগ পর ছাত্রশিবিরকে হঠিয়ে কলেজে প্রভাব বিস্তারের পর থেকে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হচ্ছে ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহসিন কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২