হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। সম্প্রতি কৃষিতে নতুন করে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে সারাবিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। এদিকে, চীন প্রথম ও ভারতের অবস্থান দ্বিতীয়। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ‘পুষ্টিনিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়েছে, দেশে ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ হেক্টর জমিতে সবজি উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন। কৃষি বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। এ খাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে।
সংবাদ শিরোনাম
সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়
-
Reporter Name - আপডেট টাইম : ০৫:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- ২১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























