ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে ক্লাস শুরু, প্রাক-প্রাথমিক খুলছে ২০ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হচ্ছে বুধবার (০২ মার্চ)।

আর প্রায় দুই বছর পর প্রাথমিকের পূর্বের স্তর তথা প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আগামী ২০ মার্চ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (১ মার্চ) প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন-২০২২ প্রকাশ করেছে, যা ২ মার্চ থেকে কার্যকর হবে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ১২টা থেকে বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হবে। প্রথম শিফট দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ৪টা ১৫ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে।

প্রতি শিফটের আগে ১৫ মিনিট করে বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। আর প্রতি শিফটের শেষে ১৫ মিনিট করে শিখন ঘাটতি পূরণে সময় দিতে হবে।

বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় অধিদপ্তর।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

চলতি বছরের শুরুতে সংক্রমণ ফের বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিকে গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

কিন্তু দুই বছর পর প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা এলো।

প্রাক-প্রাথমিক নিয়ে বলা হয়, প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকা প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ এখন অনেকটাই কম। এছাড়াও শিশুদের সংক্রমণের হারও কম। সব মিলে ছয় বছরের কম বয়সীদের প্রাক-প্রাথমিক শ্রেণির শ্রণিকক্ষ কার্যক্রম শুরু করা হবে ২০ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকে ক্লাস শুরু, প্রাক-প্রাথমিক খুলছে ২০ মার্চ

আপডেট টাইম : ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২