ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সভায় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে গতকাল রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২