ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শায়খ জুহানি ও হামেদের ইমামতিতে মক্কা-মদিনায় জুমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৪৪৩ হিজরির রজব মাসের শেষ জুমা আজ। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে খুতবাহ এবং ইমামতি করবেন প্রসিদ্ধ দুই ইমাম। জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২২ইং মোতাবেক ২৪ রজব ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
কাবা শরিফের প্রসিদ্ধ ইমাম, বিশ্বব্যাপী সুকণ্ঠের অধিকারী হিসেবে পরিচিত শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।

মসজিদে নববি
মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আহমাদ তালেব হামেদ।

উল্লেখ্য ওমিক্রন সংক্রমণরোধে পবিত্র হারাম শরিফে দূরত্ব বজায় রেখে দুই পায়ের চিহ্ন সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়া হবে। যথাযথ নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা অংশগ্রহণ করে জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শায়খ জুহানি ও হামেদের ইমামতিতে মক্কা-মদিনায় জুমা

আপডেট টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২