ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিকে প্রগতির পথে এগিয়ে নিতে সৃজনশীলতায় গুরুত্ব দিতে হবে – আইসিটি প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, সৃজনশীল ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে হলে প্রযুক্তিকে প্রগতির পথে এগিয়ে নিতে হবে এবং সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে।

আজ আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘মুজিব অলিম্পিয়াড’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে প্রযুক্তি থেকে জ্ঞানভিত্তিক সৃজনশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে আমাদের তরুণ-তরুণী, শিশু-কিশোরদেরকে সৃজনশীল ও সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে। কম্পিউটার যে কাজগুলো করতে পারে না, সেই কাজগুলোই মানুষের ব্রেইন করবে। বাকি কাজগুলো করবে কম্পিউটার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেজন্য সৃষ্টিশীল ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে আইসিটি বিভাগ থেকে সহায়তা করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সেরা এনিমেটরদের দিয়ে শিগগিরই শেখ রাসেলকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা ‘রাসেল আমার ছোট্ট সোনা’ অবলম্বনে বিশ্বমানের থ্রিডি এনিমেশন ফিল্ম তৈরি করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ইন্টারঅ্যাক্টিভ গেম ‘মুক্তিযুদ্ধ’ তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এই শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের একটি সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্য দেশজুড়ে প্রতিটি হাইটেক পার্কে একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।

পলক বলেন, প্রযুক্তিকে প্রগতির পথে এগিয়ে নিতে, তরুণ প্রজন্ম যেন প্রযুক্তির অপব্যবহার না করে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে সে জন্য দেশের ৬৪টি জেলাতেই ‘অ্যাডুটেইনমেন্ট’ তৈরি করা হবে। এরকম সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগে আজকের শিশুরা ২০৪১ সাল নাগাদ প্রত্যেকেই একেকজন বঙ্গবন্ধুর আদর্শের সোনার মানুষে পরিণত হয়ে সোনার বাংলা গড়ে তুলবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী বক্তৃতা করেন।

অনুষ্ঠানে তিন ক্যাটেগরিতে মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে মোট ৪২ লাখ টাকার চেকসহ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিকে প্রগতির পথে এগিয়ে নিতে সৃজনশীলতায় গুরুত্ব দিতে হবে – আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২