ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা  বলেন। আয়োজিত সংবাদ সম্মেলনে করোনা নিয়ন্ত্রণ ও নিজেরদের সুস্থতার কথা মাথায় রেখে সবাইকে করোনা টিকাগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড টিকাদান কার্যক্রম নিয়েছে সরকার। যারা করোনার টিকা এখনও নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। গত কয়েক দিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত মাসে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশে এসেছে।

মন্ত্রী বলেন, আমরা বিশেষ এ টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২