ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্চ কমিটির শেষ বৈঠক আজ,১০ জনের নাম চূড়ান্ত হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এ দশজনের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।

চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না— এ প্রশ্নে বিচারপতি বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই।

নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো।

গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সার্চ কমিটির শেষ বৈঠক আজ,১০ জনের নাম চূড়ান্ত হবে

আপডেট টাইম : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২