ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুদ্ধচর্চার মাধ্যমে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসেবে সারাবিশ্বে সমাদৃত। এ ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে।

শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মাধ্যমেই ভাষাকে আরো এগিয়ে নেয়া সম্ভব।

প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

এ সময় মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মো: মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুদ্ধচর্চার মাধ্যমে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে হবে

আপডেট টাইম : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২