ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লি যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে ঢাকা ছাড়ার কথা রয়েছে মন্ত্রীর।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদেরের দিল্লি যাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু।
তিনি বলেন, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুর ১২টার দিকে ভারতের দিল্লি যাবেন। দিল্লি মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নির্ধারিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২