ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু , শনাক্ত দুই হাজারের নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মাঝে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন, চট্টগ্রামে ৪ জন, রংপুরে ২ জন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু , শনাক্ত দুই হাজারের নিচে

আপডেট টাইম : ০৫:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২