ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি’র কমিশনার বলেন, ‘এখানে (কেন্দ্রীয় শহীদ মিনার) নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘটতি থাকবে না।’

শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ডিএমপি’র কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এখানে ইউনিফর্মে পুলিশ থাকবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব, ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলতে পারেন।’

সাংগঠনিকভাবে পুষ্পস্তবক অর্পণের জন্য পাঁচ জন এবং ব্যক্তিগত পর্যায়ে দুজন করে শহীদ মিনারে আসতে পারবেন। এবারেও এমন কোনো নির্দেশনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কেবিনেটের নির্দেশনা কিন্তু সেভাবেই আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমাদের সেভাবে অনুরোধ করেছে। এটা শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, কাউকে বাধ্য করব না। কিন্তু, আমরা অনুরোধ করব—দিনশেষে আপনি আপনার পরিবারের কাছেই ফিরবেন। ফলে, আপনি কোভিড নিয়ে এখান থেকে যান, সেটা আমরা চাই না। সংখ্যায় কম এলে আপনার যেমন ঝুঁকি কমবে, অন্যদের ঝুঁকিও কমবে।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বসেছি। তাঁরা থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত ঝুঁকির কথা পাওয়া যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

আপডেট টাইম : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২