ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আমাদের দলে কোনো পাণ্ডব নেই, তাই বেশি খুশি : নাফিসা কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিয়ম করে মাঠে আসা, তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফি, সোশ্যাল সাইটে উচ্ছাস প্রকাশ- এভাবেই সবাই চেনেন নাফিসা কামালকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল এবারের বিপিএলে কিন্তু খুব একটা মাঠে আসেননি। সোশ্যাল সাইটেও নিরব ছিলেন। তবে ফাইনালের দিন নাফিসার উচ্ছাস বাঁধ ভাঙল।

 তার দল কুমিল্লা যে আবার চ্যাম্পিয়ন হয়েছে! সেটাও ফরচুন বরিশালের মতো তারকাবহুল দলকে হারিয়ে।

গতকাল শুক্রবার রাতে শেষ হওয়া বিপিএলের ৮ম আসরে দল সাজানো নিয়েই বিতর্ক হয়েছিল। মিনিস্টার গ্রুপ ঢাকায় ছিলেন পঞ্চপাণ্ডবের তিনজন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি দুই সদস্যের মাঝে মুশফিকুর রহিম ছিলেন খুলনা টাইগার্সের নেতৃত্বে আর সাকিব আল হাসান বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। কুমিল্লা দলটিও তারকায় ভরপুর হলেও তারা পঞ্চপাণ্ডবের কাউকেই নেয়নি। দল সাজানোর সময় নাফিসা কামাল বলেছিলেন, পঞ্চপাণ্ডবদের দলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ইমরুল কায়েসর নেতৃত্বে কুমিল্লা ৮ম বিপিএলের শিরোপা জয়ের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাফিসা কামাল বলেন, ‘আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোন পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল, রানার্সআপ দলেও একজন ছিল। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের। ‘ উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। ২০১৯ সালে হয়েছিল ইমরুলের নেতৃত্বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আমাদের দলে কোনো পাণ্ডব নেই, তাই বেশি খুশি : নাফিসা কামাল

আপডেট টাইম : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২