ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্বজনীন পেনশন ব্যবস্থা কৌশলপত্র উপস্থাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার গতকাল গণভবনে প্রধানমন্ত্রী উপস্থিতিতে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের উপর উপস্থাপনা প্রদান করেছে।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র সচিব ও সচিবগণ উপস্থিত ছিলেন। দেশের আপামর জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকারের আলোকে এই কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।

আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রর্বতনের লক্ষ্যে জরুরিভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য অর্থ বিভাগকে নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সার্বজনীন পেনশন ব্যবস্থা কৌশলপত্র উপস্থাপন

আপডেট টাইম : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২