ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠক রাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে।  সেখানে এটি নিয়ে আলোচনা হবে।

নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এখন ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা, তা বলেননি শিক্ষামন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠক রাতে

আপডেট টাইম : ০৪:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২