ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু গবেষণায় ড. হারুন-অর-রশিদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু গবেষণায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১’ গ্রহণ করেছেন জার্মানির হাইডেলবার্গ বিশবিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও জাতীয় বিশবিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অমর একুশে বই মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দেন। জার্মানির হাইডেলবার্গ বিশবিদ্যালয়ে গবেষণারত থাকায় প্রফেসর ড. হারুন-অর-রশিদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাতীয় বিশবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান।

গনভবন থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২১’ তুলে দেন। ১৫ জন বিশিষ্ট লেখক-কবি-সাহিত্যিক এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ড. হারুন-অর-রশিদকে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমিতে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু গবেষণায় পুরস্কার প্রবর্তন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু গবেষণায় ড. হারুন-অর-রশিদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন

আপডেট টাইম : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২