হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেকোনো মূল্যে মাদক বন্ধ করতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যাবে না। এজন্য শুধু বিজিবি, কোস্টগার্ড নয়, আমাদের সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সব প্রকার চোরাচালান প্রতিরোধের চেষ্টা করছে। কিন্তু চোরাচালান বন্ধ হচ্ছে না।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবি টহল ড্রাইভ শেষে যখন ফিরে আসে তখন অহরহ ইয়াবা ঢুকছে। এর কারণ, পার্শ্ববর্তী দেশ মাদকের ব্যাপারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করছে।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, মাদকের উৎস বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে মন্ত্রী ও বাহিনী পর্যায়ের আলোচনা চলছে। বর্ডারের সেন্সর বসিয়েছি। আর নজরদারিও বাড়ানো হচ্ছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি আমাদের।
Reporter Name 






















