হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবারে আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এরই মধ্যে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জ্যেষ্ঠ আট সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন ইসি গঠনে নাম প্রস্তাবের আগে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় সকাল সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। পরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।
দুই দিনের সভায় শিক্ষাবিদ ও অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, চিকিৎসক, সরকারি ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
Reporter Name 






















