ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ছিটমহলের বাসিন্দা মৌসুমী হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৩৮৬ বার

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ এরই মধ্যে তার অভিনীত ভিন্ন ধারার ছবি ‘জালালের গল্প’ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। সেই ধারাবাহিকতায় মোশাররফ করিমের বিপরীতে ফের ‘কয়লা’ নামের আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি ভারত ও বাংলাদেশের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে নির্মিত ‘শেষপ্রহর’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটির বর্তমান নাম ‘ছিটমহল’। দিনকয়েক আগে সদ্য বিলুপ্ত ছিটমহল থেকে ছবিটির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। এ ছবি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ছিটমহলের বাসিন্দারা কতটা দুর্দশার মধ্যে ছিলেন এটা ওখানে না গেলেও হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না। অভিজ্ঞতার ঝুলিতে আরও কিছু সঞ্চয় হল। অনেক কষ্ট করে ছবিটির শুটিং শেষ করেছি। আশা করছি দর্শকরাও এক ব্যতিক্রম অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’ এ ছাড়াও গত শুক্রবার তার অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিটি পৃক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ক্রিকেট গল্পনির্ভর এ ছবিটি এরই মধ্যে দর্শক টানতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়াও সিনেমার শুটিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করছেন তিনি। অভিনয় করছেন প্রচারে থাকা দুটি ধারাবাহিক নাটকেও। আগামী ঈদের জন্য বেশ কয়েকটি নাটকের অভিনয় নিয়ে কথা হচ্ছে; ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই ঈদের নাটকের কাজও শুরু করবেন বলে জানিয়েছেন মৌসুমী। নাটক না সিনেমায় কোন মাধ্যমে কাজ করতে বেশি ভালো লাগে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘দুটিই তো অভিনয়ের জায়গা। আর আমি যেহেতু অভিনেত্রী তাই দুটি মাধ্যমেই কাজ করতে ভালো লাগে।’ পাশাপাশি দুটি মাধ্যমেই নিয়মিত কাজ করে যেতে চান বলে জানিয়েছেন লাক্স প্রতিযোগিতা থেকে দর্শক পরিচিতি পাওয়া এ তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছিটমহলের বাসিন্দা মৌসুমী হামিদ

আপডেট টাইম : ১০:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬