ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

আজ থেকে টিকা পাবেন কওমি শিক্ষার্থী-ভাসমান মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের কওমি মাদরাসার প্রায় ৩০ লাখ শিক্ষার্থী ও ভাসমান মানুষদের করোনাভাইরাসের টিকা দেবে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ভাসমান মানুষরা পাবেন মডার্নার টিকা আর মাদরাসা শিক্ষার্থীরা পাবেন ফাইজার। রোববার থেকে শুরু এ টিকাদান কার্যক্রম।

এদিন সকালে মিরপুর কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আর বিকেলে টিকা পাবেন কমলাপুর রেলস্টেশনের ভাসমান মানুষ।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর জামিয়া কওমি মাদরাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।

তিনি বলেন, টিকা কার্যক্রম শুধু ঢাকা নয়, সারাদেশের কওমি মাদরাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

শামসুল হক আরো বলেন, স্কুলশিক্ষার্থীদের যেভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ইটভাটার শ্রমিক, জেলে সম্প্রদায় এবং বেদে পল্লীতেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ফাইজারের টিকা দেওয়ার মতো উপযোগী কেন্দ্রও প্রস্তুত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দেওয়া তালিকা অনুসারেই সাজানো হয়েছে কার্যক্রম।

এর আগে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদরাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। অপরদিকে, ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ছয় লাখ ভাসমান মানুষকে মডার্নার টিকা দেওয়া হবে। এর মধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আজ থেকে টিকা পাবেন কওমি শিক্ষার্থী-ভাসমান মানুষ

আপডেট টাইম : ১০:১৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২