ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নৌকা প্রতীক নিয়ে লড়বেন অভিনেতা সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩৯৯ বার

নাটক বা কোনো চিত্রনাট্যে নয়, বাস্তবেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

তৃতীয় দফার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে চেয়ারম্যান পদে লড়তে চান তিনি। ইতোমধ্যে তার এই চাওয়ার কথা দলের হাইকমান্ডে জানিয়েছেন সোহেল খান। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাকে মনোনয়ন দেয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন সোহেল খান নিজেই।

রবিবার সচিবালয়ের সামনে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় সোহেল খানের।

তিনি জানান, ঢাকা জেলার ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ইতোমধ্যে জনসংযোগও শুরু করে দিয়েছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।

নির্বাচন করার উচ্ছ্বাস ব্যক্ত করে সোহেল খান বলেন, আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। আশা করছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবেন।

এলাকার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে চায় উল্লেখ করে সোহেল খান জানান, এলাকার মানুষ আমাকে বার বার চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য চাপাচাপি করেছে। কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। এবার আমি চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছি।

কত্তো কথা বলে রে’- বাংলা লিংকের এই বিজ্ঞাপনের মাধ্যমেই শোবিজে জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন সোহেল খান। ওই বিজ্ঞাপন চিত্রে তার চরিত্রের নাম ছিলো সোহেল ভাই। এরপর আর তাকে বেগ পেতে হয়নি। জনপ্রিয়তায় ঈর্ষণীয় অবস্থান দখল করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নৌকা প্রতীক নিয়ে লড়বেন অভিনেতা সোহেল

আপডেট টাইম : ১১:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬